ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০৪:৫৫ দুপুর

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক) বাজার পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে। বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক) বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি। তাই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মোয়াজ্জেনদের বেতন ভাতা, বৃক্ষরোপন সহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই। সাপ্লাই তেল আমাদের ঠিক আছে। যেহেতু যুদ্ধ চলছে। তাই আগামী তিন মাসের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেট কিছু সিদ্ধান্ত হাতে নিয়েছে সেটি প্রেস কনফারেন্সে জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, ঢাকা শহরের কিছু বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অফিসের সময় সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজের বিষয়ে আগামী রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে বিএনপির গুরুত্বপূর্ণ কর্মসূচীর মধ্যে কৃষক কার্ড। আর সেটি পহেলা বৈশাখ ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে একটি উদ্বোধন করবেন।

তিনি বলেন, জেলা শহরেন পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।পরবর্তীতে বড় প্রকল্পের মাধ্যমে এ বাজারটিকে সৌন্দর্য করার জন্য কাজ করা হবে। 

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল- (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভেকেট আব্দুস সালাম পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে দৃশ্যমান হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

খাল থেকে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা জাহাজ

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর