ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ দুপুর

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে । সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে। 

আজ শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। তারা আরও জানিয়েছে,  চিকিৎসকের পরামর্শে সবার সাথে অল্প অল্প কথা বলছেন তিনি। 

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর যান তিনি। 

আরও পড়ুন

এদিকে গত মঙ্গলবার বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা  নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে তার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বগুড়ায় মারপিটে আহত আলাল শেখ মারা গেছেন

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি

সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা

বগুড়ায় যুবলীগ নেতা বাকি বিল্লাহ গ্রেপ্তার