ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ রাত

অ্যাপের মাধ্যমে পাম্পে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার

ছবি: সংগৃহীত, অ্যাপের মাধ্যমে পাম্পে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার

শরীয়তপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অসাধু মজুত ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন পাম্প থেকে তেল নিতে হলে একটি বিশেষ অ্যাপের ফরম পূরণ করতে হচ্ছে, যেখানে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, জ্বালানির ধরন ও পরিমাণ দিতে হয়। এই তথ্য সব পাম্পে শেয়ার হওয়ায় একজন বাইকার দিনে একবারই একটি পাম্প থেকে তেল নিতে পারছেন।

জেলায় মোট ছয়টি ফিলিং স্টেশন রয়েছে, যেখানে প্রতিদিন ডিজেল, পেট্রোল ও অকটেনের চাহিদা উল্লেখযোগ্য। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ কমে যাওয়ায় কিছু অসাধু চক্র একাধিক পাম্প থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করছিল, ফলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।

নতুন এই অ্যাপ ব্যবস্থায় একাধিকবার তেল নেওয়া সম্ভব নয়, ফলে অতিরিক্ত মজুত বন্ধ হচ্ছে। বাইকার ও পাম্প মালিকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এটি চালু রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

জেলা প্রশাসন জানিয়েছে, গুগলভিত্তিক এই অ্যাপ নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে প্রকৃত গ্রাহকরা সহজে জ্বালানি পেতে পারেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপের মাধ্যমে পাম্পে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার

‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’, ইসলামবিদ্বেষী স্লোগানে ইয়ামালের প্রতিবাদ

চরমোনাইয়ে কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে আগুন

কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও