ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ১১:০৯ রাত

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভাসহ সাত ইউনিয়নের কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার (বিএস) বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএও) জন্য নির্মিত বিএ কোয়ার্টারগুলো দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাকিস্তান শাসনামলে ১৯৬৫ সালে গ্রাম পর্যায়ে কৃষকদের মাঝে বীজ সরবরাহের লক্ষ্যে পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বাদে অন্য ৬টিতে বীজাগার নির্মাণ করা হয়। কিন্তু দেশ স্বাধীনের পর সরকার কৃষিকে কৃষকের দোড় গোড়ায় নিয়ে যাবার লক্ষ্যে ১৯৮০ সালের দিকে বীজাগারগুলোকে সংস্কার করে দুইজন বিএসকে পরিবার পরিজন নিয়ে থাকার উপযোগী ভবন নির্মাণ করেন।

এরপর বেশ কয়েকজন বিএস তাদের পরিবার পরিজন নিয়ে কোয়ার্টারগুলোতে বসবাস শুরু করতে গেলে চোর ও ডাকাতের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়ে কোয়ার্টার ছেড়ে নিরাপদ স্থানে বসবাস করে তাদের দায়িত্ব পালন শুরু করেন।

সে সময় থেকে শুধুমাত্র পৌরসভার বিএস কোয়ার্টার ছাড়া অন্য ৬টির একটিতেও কেউ বসবাস করার সাহস পাননি। ফলে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কোয়ার্টারগুলোর দরজা, জানালা, ইটসহ যাবতীয় উপকরণ খুলে নিয়ে যায় দুস্কৃতিকারীরা। ফলে পরিত্যক্ত কোয়ার্টারগুলো এখন মাদকসেবী ও অপরাধীদের চারণ ভূমিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, কোয়ার্টারগুলো যেসব স্থানে নির্মাণ করা হয়েছে, পরিত্যক্ত থাকায় সেগুলো এখন কোনোভাবেই বসবাসের উপযোগী নয়। তাছাড়া আবারো সংস্কার করে সেখানে বসবাস করতে গেলে চোর ও ডাকাতের কবলে পড়ে সবকিছু হারাতে হবে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে থাকার তেমন ব্যবস্থা না থাকায় প্রত্যেককেই উপজেলা সদরে ভাড়া বাড়িতে বসবাসসহ দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে দায়িত্ব পালন করতে হচ্ছে।

পৌর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তিনি যে বিএস কোয়ার্টারে থাকেন সেটিও বসবাসের অনুপযোগী হিসেবে ঘোষিত পরিত্যক্ত ভবন। ইতোমধ্যে কোয়ার্টারের প্লাস্টার খসে পড়েছে, খুলে পড়ছে ইটসহ খোয়া। এরপরও কাজের তাগিদে বসবাস করতে হচ্ছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোতে যাতে কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুলাহ্ মোস্তাকিন বলেন, বিএস কোয়ার্টারগুলো কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব সম্পত্তি। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত