নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে রিয়া মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কসব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়া মনি নওগাঁর রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের রনি হোসেনের মেয়ে এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, গত ২৯ মার্চ রিয়া মনি বাবা-মায়ের সাথে মান্দা উপজেলার চকবালু গ্রামে খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে রিয়া মনি অন্য শিশুদের সাথে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়।
আরও পড়ুনগোসলের এক পর্যায়ে রিয়া নদীর পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়া মনিকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন







