ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ এপ্রিল, ২০২৬, ১২:১৩ রাত

চরমোনাইয়ে কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে আগুন

ছবি: সংগৃহীত, চরমোনাইয়ে কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে আগুন

ঢাকা থেকে বরিশালের চরমোনাই মাহফিলে আসা রিজার্ভ লঞ্চ কীর্তনখোলা-১০ এর একটি কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার চরমোনাই ঘাটে লঞ্চটির ৩২৫ নম্বর কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ অবস্থান করছিলেন না। আগুন টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে কেবিনের ভেতরের মালামাল পুড়ে গেলেও আগুন বাইরে ছড়িয়ে পড়েনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে চরমোনাই ঘাটে একই সময়ে আরও বেশ কয়েকটি বিলাসহুল লঞ্চ নোঙর করা ছিলো। যেখানে হাজারো যাত্রী রাত্রিযাপন করছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চ কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাইয়ে কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে আগুন

কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর ধরে অপেক্ষা ব্রিজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলোর বেহাল দশা

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু