ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৬:২৬ বিকাল

বিগ ব্যাশে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ

স্পিনার রিশাদ হোসেন।

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন।

গেল বিগ ব্যাশ মৌসুমে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, তার বোলিং গড় ২০.৮৬। ২৬ রান খরচ করে ৩ উইকে তুলে নেওয়া ছিল রিশাদের সেরা বোলিং ফিগার।

রিশাদ ছাড়াও তার দলের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।

আরও পড়ুন

বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ

সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

মেহেরপুরের গাংনীতে এসবি পরিবহনের চালককে কুপিয়ে গুরুতর জখম

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পেট্রোল বনাম অকটেন: আপনার বাইকের ইঞ্জিনের জন্য কোনটি সেরা?

বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে কঠোর অবস্থানে স্কালোনি