১০ লাখ রুপি জরিমানা দিলেন শাহীন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাজনিত প্রটোকল ভাঙার অপরাধে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে শাহীন আফ্রিদির।
ঘটনাটি সামনে আসে যখন পাঞ্জাব পুলিশের একটি চিঠি পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে পাঠানোর পর সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে অভিযোগ করা হয়, পিসিবির নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী বিভাগের ম্যানেজার এবং নাসিরের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার পরও আরেক ক্রিকেটার সিকান্দার রাজার কক্ষে দর্শনার্থীসহ প্রবেশ করেন আফ্রিদি। অভিযোগ রয়েছে আফ্রিদি ও রাজা নিজেও কিছু ব্যক্তিকে সেখানে নিয়ে যান। রাজা দাবি করেন, তারা প্রায় ৪০ মিনিট কক্ষে ছিলেন। কিন্তু চিঠিতে বলা হয়েছে, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।
লাহোর কালান্দার্স ঘটনার মূল দিকগুলো স্বীকার করলেও বিবৃতিতে বলা হয়, বিষয়টি জনপরিসরে অতিরঞ্জিত হয়েছে এবং প্রেক্ষাপটের বাইরে গিয়ে বাড়িয়ে দেখানো হয়েছে, যা অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। এছাড়া, সংস্থাটি মানসম্মত কার্যপ্রণালী কঠোরভাবে অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রটোকল সংক্রান্ত যোগাযোগে আরও স্পষ্টতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে।
আরও পড়ুনএকই ঘটনায় জিম্বাবুয়ে ক্রিকেটার রাজা অভিযুক্ত হলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গতকাল এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে আফ্রিদিকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন।
মন্তব্য করুন









