ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬ ০১:২০ পিএম

একই দিন মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

একই দিন মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার ২-১ গোলে জিতেও অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক আসরের আগে শেষ ম্যাচ বলেই স্কোয়াডের সবাইকে কিছুটা হলেও পরখ করে নিতে চান স্কালোনি।

একই দিন মাঠে নামছে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর সেলেসাওদের প্রতিপক্ষ এবার ক্রোয়েশিয়া। ব্রাজিল অবশ্য বিশ্বকাপ শুরুর আগে ৭ জুন মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। তবে দল চূড়ান্ত করার আগে ক্রোয়েশিয়া ম্যাচই যাচাই-বাছাইয়ের শেষ সুযোগ। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।

ঘরের মাঠে ৮৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আরেকটি সহজ জয়ের আশা করছে আর্জেন্টিনা। এদিনও মেসি শুরু থেকে খেলবেন কি না, তা অনিশ্চিত। আগের ম্যাচে যারা গেম টাইম পাননি, তাদের এই ম্যাচে সুযোগ দিতে চান স্কালোনি। সে ক্ষেত্রে গোলপোস্টে দেখা যেতে পারে জেরোনিমো রুল্লিকে। বিশ্রামে থাকতে পারেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকছেন তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস। বদলি হিসেবে নামতে পারেন তরুণ ভ্যালেন্টিন বার্কো। মধ্যমাঠের দায়িত্বে থাকবেন লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। মেসি শুরু থেকে না খেললে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের সঙ্গে দেখা যেতে পারে ফ্লাকো লোপেজকে।

আরও পড়ুন

আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে ব্রাজিলও। কার্লো আনচেলোত্তির অধীনে এখনো সেরা ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড রাফিনিয়া। জাতীয় দলের জার্সিতে এখনো ধারাবাহিকতা খুঁজে পাননি ভিনিসিয়ুস জুনিয়র। আনচেলোত্তির কপালে তাই চিন্তার ভাঁজ। তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় সেলেসাওরা। সে ক্ষেত্রে জ্বলে উঠতে হবে ভিনি-কাসেমিরোদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ