বাংলাদেশে আইপিএলের চুক্তি বাতিল করল ভারতের জিওস্টার
বাংলাদেশে আইপিএল সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের জিওস্টার। মূলত পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয় এই চুক্তি।
বার্তা সংস্থা রয়টার্স দাবী করেছে, তারা এ সংক্রান্ত দাপ্তরিক চিঠি দেখেছে। তাতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বারবার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে। জিওস্টার মূলত ছিল টি স্পোর্টসের স্থানীয় অংশীদার
এই উদ্যোগটি মুকেশ আম্বানির রিলায়েন্স এবং ডিজনির যৌথ অংশীদারিত্বে পরিচালিত। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলের সম্প্রচারের সাব-লাইসেন্স ছিল টি-স্পোর্টসের কাছে।
আরও পড়ুনতবে এখানে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আইপিএল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। যার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল।
কিন্তু বর্তমান সরকার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করলেও এই চুক্তি বাতিল নতুন জটিলতা তৈরি করেছে। ফলে নিষেধাজ্ঞা উঠলেও স্থানীয়ভাবে আইপিএল দেখানোর কোনও চ্যানেল থাকবে না। তবে দর্শকরা এখনো স্টার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখতে পারছেন বলে জানিয়েছেন কেবল অপারেটররা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1774873217.jpg)





