ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৬:৪৭ বিকাল

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওম্বা

স্পোর্টস ডেস্ক :  আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওম্বা গতকাল রোববার পদত্যাগ করেছেন। সেনেগাল থেকে আফ্রিকান নেশন্স কাপের ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়ার সিদ্ধান্তে সংস্থাটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।

সংস্থাটির নেতৃত্বে আস্থার সংকট চলছে এবং অনেকেই নেতৃস্থানীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের অপসারণের দাবি জানিয়েছেন। আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবিও উঠেছে।

সংস্থার বাধ্যতামূলক অবসরের বয়স ৬৩ বছর পেরিয়ে গেলেও মোসেঙ্গো-ওম্বা দায়িত্বে থাকায় সমালোচনার মুখে পড়েন। সিএএফ-এর নির্বাহী কমিটির সদস্যরাও তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

৬৬ বছর বয়সী মোসেঙ্গো-ওম্বা সিএএফ-এ বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। কিছু কর্মী তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে বিষাক্ত পরিবেশ তৈরির অভিযোগ এনেছিলেন, তবে তদন্ত শেষে সব ধরনের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

কঙ্গোলিজ বংশোদ্ভূত মোসেঙ্গো-ওম্বা সুইশ নাগরিক এবং সাবেক ফিফা কর্মকর্তা। তিনি বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্ববিদ্যালয় বন্ধু ছিলেন। ধারণা করা হচ্ছে, কঙ্গোর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে নামবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে: সংসদে হাসনাত আব্দুল্লাহ

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ শিশু, ২ জনের শরীরে হাম শনাক্ত

মুরগি নয়,এবার গলদা চিংড়ি দিয়েই বানিয়ে ফেলুন রোস্ট

জামালপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ৩১ নেতাকর্মী কারাগারে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার জেসি