ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৩:১৭ দুপুর

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ফিফা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ফিফা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
 
মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা নেই-আমাদের কেবল একটিই পরিকল্পনা আছে, আর তা হলো ‘প্ল্যান এ’। 

বিশ্ব ফুটবলের এই প্রধান জানান, ইরান দল যেন ‘সবচেয়ে ভালো পরিস্থিতির মধ্যে’ এই টুর্নামেন্টে অংশ নিতে পারে তা নিশ্চিত করা উচিত। কারণ এই দলটি ‘ইরানে বসবাসরত সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ইরানিদেরও’ প্রতিনিধিত্ব করে। ফিফা বর্তমানে ইরানের কোনো ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে না। ইনফান্তিনো আরো বললেন, ইরান খেলার মাঠের যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’।

আরও পড়ুন

সূচি অনুযায়ী, এই আসরে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইরান। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের জন্য দলটির বেস ক্যাম্প অ্যারিজোনার টুসানে নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ৩ দিনের নবজাতককে বাঁচাতে স্পিডবোটে কোস্ট গার্ডের অক্সিজেন সহায়তা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ফিফা

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার পর যুক্তরাষ্ট্রে বাড়লো তেলের দাম

প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

১০ লাখ রুপি জরিমানা দিলেন শাহীন আফ্রিদি