ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ রাত

বগুড়া নিউ মার্কেটে একব্যক্তি ছুরিকাহত, আটক ২

বগুড়া নিউ মার্কেটে একব্যক্তি ছুরিকাহত, আটক ২, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়া নিউ মার্কেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রুহুল আমিন (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মা ও ছেলেকে আটক করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  গ্রেফতারকৃত মাহিনুর ইসলাম মাহিন ও তার মা মুক্তা আকতার সদরের পূর্ব পালশা এলাকার বাসিন্দা।

বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী নেতা মো: রাশেদুল ইসলাম জানান, ঈদের কয়েকদিন এক নারী নিউ মার্কেটের কেন্দ্রীয় বড় মসজিদ লেনে ফাহিম নামে একটি দোকান থেকে ৬টি লুঙ্গি কেনেন। কিন্তু একটি লুঙ্গি ছোট হওয়ায় তিনি তা পাল্টাতে গতকাল শনিবার সকালে ওই দোকানে যান। কিন্তু লুঙ্গিটি ধুয়ে ফেলায় দোকান মালিক ফাহিম তা পাল্টিয়ে দিতে অস্বীকৃতি জানান।

পরে এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই নারী সদর থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ এসে ওই দোকান মালিকের কাছ থেকে লুঙ্গিটি বদলিয়ে নেয়ার ব্যবস্থা করে। পরে লুঙ্গিটি নিয়ে তিনি বাড়ি যান। কিন্তু এনিয়ে ওই নারীর মধ্যে ক্ষোভ থেকেই যায়।

এই ক্ষোভ নিয়ে আজ রোববার (২৯ মার্চ) দুপুরে ওই নারী তার ছেলেসহ কয়েকজন যুবককে সাথে নিয়ে ওই মার্কেটে লুঙ্গির দোকানে যান এবং দোকান মালিককে ভ্যানিটি ব্যাগ দিয়ে আঘাত করেন। এসময় চরম উত্তেজনা দেখা যায়।

আরও পড়ুন

পরে পাশে থাকা কেন্দ্রীয় বড় মসজিদের সাবেক খতিব মৃত মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন এগিয়ে এসে বিবাদ থামাতে যান। কিন্তু ওই নারীর সাথে আসা এক যুবক তাকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ব্যবসায়ী-কর্মচারীরা ওই যুবককে ধরে থানায় সোপর্দ করেন। এরপর তার মাকেও আটক করে পুলিশ। সেইসাথে আহত রুহুল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, এব্যাপারে মা ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নিউ মার্কেটে একব্যক্তি ছুরিকাহত, আটক ২

বগুড়া শজিমেক এ স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন

বগুড়ার দুপচাঁচিয়ার অধ্যক্ষ রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত

নড়াইলে পাম্প ম্যানেজারকে হত্যায় অভিযুক্ত ট্রাকচালক যশোরে গ্রেপ্তার

আমরা ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে: নাহিদ ইসলাম

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান