বগুড়া শজিমেক এ স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন
‘স্টারলিংক ইন্টারনেট সংযোগে সমৃদ্ধ হচ্ছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ’ আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে স্টারলিংক ইন্টারনেট সংযোগের উদ্বোধন করা হয়েছে।
শজিমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শজিমেক‘র সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বিশেষ অতিথি ছিলেন বিএমএ বগুড়া শাখার আহবায়ক অধ্যাপক ডা. মো. আজফারুল হাবিব রোজ, শজিমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মহসীন।
আরও পড়ুনশজিমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামাল হোসেনের সঞ্চালনায় মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









