১১ জেলায় নতুন ডিসি
১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো-রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
আজ রোববার (২৯ মার্চ) এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত খুলনায়, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুরে, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ায় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক করা হয়েছে।
আরও পড়ুনচুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের ডিসি জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ডিসি সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের ডিসি এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের ডিসি মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি, খুলনা ডিসি আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজশাহীর ডিসি আফিয়া আখতাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








