ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০২:৪৮ দুপুর

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, ছবি: দৈনিক করতোয়া ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির চাঁপাপুর সড়কে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন নামের চার বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় আদমদীঘির চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাবিবা খাতুন উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টায় উল্লেখিত স্থানে সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী ঢাকা মেট্রো-ট- ১২-৪৩৫৫ নম্বর ট্রাকটি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতা ট্রাকটি আটক করেছে। 

ঘটনা তদন্তকারী আদমদীঘি থানার উপপরিদর্শক ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, কোন বাদি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

তৌহিদি জনতার দাবিতে পলাশবাড়ী ড্রীমল্যান্ড থেকে ভাস্কর্য অপসারণ

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূকে গলাকেটে হত্যা : চিকিৎসাধীন স্বামী গ্রেফতার

লেবাননের ইসরায়েলি সেনাকে হত্যা