ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০১:১৩ দুপুর

দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, ছবি: সংগৃহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।

শনিবার (২৮ মার্চ) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর দুবাই থেকে আগত ফ্লাইট বিজি-৩৪৮ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ ঈ-০২-এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালিয়ে মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

দীর্ঘ ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা

পাবনার ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কায় নিহত ২

ইসরাইলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত