ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ১২:৪৮ দুপুর

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলও রয়েছে। খবর : আল জাজিরা।

এটি দিনের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি। এর লক্ষ্যবস্তু ছিল ১০ হাজার ঘনমিটার (১ কোটি লিটার বা ২৬ লাখ গ্যালন) ধারণক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র। এই যুদ্ধে ইরানের অনেক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২৪ ঘণ্টায় তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

আরও পড়ুন

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে। তারা একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে যে, এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা

পাবনার ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কায় নিহত ২

ইসরাইলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সচিবালয়ে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর