ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০২:৩৪ রাত

ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, আকাশে আগুনের কুণ্ডলী

ছবি: সংগৃহীত, ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, আকাশে আগুনের কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্কইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শনিবার সন্ধ্যায় ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তেহরানের উত্তর-পূর্ব, পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের জনবসতিপূর্ণ এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তেহরানের একটি বেসামরিক এলাকায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে জরুরি উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

রাজধানীর বাইরে সামরিক সংশ্লিষ্ট পারচিন এলাকাও লক্ষ্যবস্তু হতে পারে বলে অসমর্থিত তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বুশেহর বিমানবন্দরমাশহাদ বিমানবন্দর এলাকার কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুন

ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, তেহরান ছাড়াও মাশহাদ, কেরমানশাহ এবং বিরজান্দ শহরও হামলার শিকার হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পরিস্থিতির প্রেক্ষিতে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, আকাশে আগুনের কুণ্ডলী

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭

গণহারে ইসরায়েলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

৪৭ জন পর্যটককে রেমাক্রিতে রেখে পালিয়ে গেলেন ট্রাভেল গ্রুপের সদস্যরা