ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৮:৪৫ রাত

আমরা ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।’

 

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক– এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ভুলে যাচ্ছি যে এই সংসদ কীভাবে গঠিত হয়েছে: নাহিদ ইসলাম

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে : বগুড়ায় শিবিরের সেক্রেটারি

অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় ‘দম’

বগুড়ার ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত‘র প্রতিবাদ করায় বখাটের হামলায় মা ও ছেলে আহত

না ফেরার দেশে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়