ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৬:২৭ বিকাল

আলোচনার শীর্ষে সাবিলা নূর

সাবিলা নূর

বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দা পেরিয়ে গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় রাজকীয় অভিষেক হয় সাবিলা নূরের। তারপর কয়েক মাসের অপেক্ষা! এবার এই রোজার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

এর মধ্যেই এসেছে তার আরও বড় একটি ছবিতে যুক্ত হওয়ার খবর। সবমিলিয়ে সাবিলার যেন বৃহস্পতি তুঙ্গে। এখন ‘বনলতা এক্সপ্রেস’র প্রচারণায় ব্যস্ত এ অভিনেত্রী। হলে হলে ঘুরে দর্শকদের সঙ্গে ছবি দেখছেন তিনি। পাচ্ছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

সাবিলা নূর বলেন, এবারের ঈদটা আমার জন্য বিশেষ। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে দর্শকের সঙ্গে সিনেমা দেখা। চেষ্টা করেছি ঈদের প্রথম দিন থেকেই তাদের সঙ্গে সিনেমাটি দেখার। এত ভালো সাড়া পাচ্ছি বলে বোঝাতে পারবো না। দর্শক ছবির পাশাপাশি আমার চিত্রা চরিত্রটিরও প্রশংসা করছেন। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বানিয়েছেন তানিম নূর।

এদিকে, এই সিনেমা মুক্তির রেশ থাকতে থাকতেই সাবিলা নূরের জন্য যোগ হয়েছে নতুন সুসংবাদ। শাকিব খানের পরবর্তী ছবিতেও তিনি নায়িকা হচ্ছেন, এটা জানা গেছে ঈদের আগেই। এবার ‘রকস্টার’ নামক সেই সিনেমার শুটিং শুরু হয়েছে মালয়েশিয়ায়। শাকিব খান সেখানে যোগ দিয়েছেন। দ্রুতই যোগ দেবেন সাবিলাও।

আরও পড়ুন

জানা গেছে, আগামী ২৯শে মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং চলবে। আসন্ন কোরবানি ঈদের জন্য সিনেমাটি নির্মাণ হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর।

তিনি বলেন, ছবিটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এটুকু বলবো, অনেক চমক থাকছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনার শীর্ষে সাবিলা নূর

এসি ও ইন্ডাকশন চুলা চালিয়েও বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল

ঈদে অভিনয় দিয়েই আলোচনায় জীম

পদ্মা সেতুর রেললাইনের নাট চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

বিরতির পর অপূর্ব’তে মুগ্ধ দর্শক

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?