ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৫:৩১ বিকাল

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

প্রশ্ন: আবদ্ধ বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

উত্তর: আবদ্ধ বাথরুমে বা কেউ দেখবে না এমন যে কোনো জায়গায় নগ্ন হয়ে গোসল করা নাজায়েজ নয় এবং নগ্ন হয়ে গোসল করলে গুনাহ হবে না।

তবে প্রয়োজন ছাড়া বাথরুমে বা অন্যান্য নির্জন জায়গায়ও পুরোপুরি নগ্ন হওয়া উচিত নয়। বরং যতটুকু প্রয়োজন ততটুকুই সতর খোলা উচিত। কারণ নবীজি (সা.) নির্জন জায়গায়ও অপ্রয়োজনে নগ্ন হতে অনুৎসাহিত করেছেন।

আরও পড়ুন

বাহয ইবনে হাকিম থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সবার সামনেই তা আবৃত রাখবেন।

আমি প্রশ্ন করলাম, পুরুষেরা একত্রে অবস্থানরত থাকলে? নবীজি (সা.) বললেন, যতদূর সম্ভব কেউ যেন তোমার আভরণীয় স্থান দেখতে না পারে সেই চেষ্টা করবেন। আমি আবার প্রশ্ন করলাম, আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বললেন, আল্লাহ তাআলা তো লজ্জার ক্ষেত্রে বেশি হাকদার। (সুনানে তিরমিজি: ২৭৬৯)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে