ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৫:৩১ বিকাল

বিরতির পর অপূর্ব’তে মুগ্ধ দর্শক

জিয়াউল ফারুক অপূর্ব

অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন বিরতির পর দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত কোনো নাটক এবারের ঈদে মুক্তি পেয়েছে। নাটকের নাম ‘তোমাকে চাই’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ ইমদাদ বাবুর। নির্মাণ করেছেন মাশরিকুল আলম। গত ঈদ উল ফিতরের দিন নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। যেহেতু দীর্ঘদিন দর্শকের প্রিয় অভিনেতা অপূর্ব’র নতুন কোনো নাটক প্রচারে আসেনি। তাই ‘তোমাকে চাই’ নাটকটি প্রচারে আসার সাথে সাথেই দর্শক নাটকটি প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন। নাটকে অপূর্ব’র খালাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তটিনী। মূলত অপূর্ব ও তটিনীর প্রেম নিয়েই নাটকটির মূল গল্প।

নাটকে অপূর্ব’র খালার চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী সাবেরী আলম এবং খালুর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। নাটকে অপূর্ব’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশার। নাটকটির ব্যাকগ্রাউণ্ড মিউজিক করেছেন আপেল মাহমুদ এমিল। দর্শক এর আগেও অপূর্ব- তটিনী জুটিকে বিভিন্ন নাটকে দেখেছেন। যেমন ‘চিঠি দিও’,‘ ম্ধিসঢ়;স্টার অ্যাবসেন্ট মাইণ্ডেড’ , ‘পথে হলো দেরী’, ‘এসো হাত বাড়াও’, সুইট কাপল’, ‘ফিরে আসা’, ‘তুমি ছাড়া বাঁচিনা’,‘ অনুরাগে তুমি আমি’, ‘বহিরাগত’ ইত্যাদি। ‘তোমাকে চাই’ নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং নাটকের প্রতিটি চরিত্রই দর্শককে ভীষণভাবে মুগ্ধ করছে।

অপূর্ব বলেন,‘ অনেকদিন পর আমার অভিনীত নতুন কোনা নাটক মুক্তি পাবার পর দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। মাশরিকুল বেশ যত্ন নিয়েই নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। আর তটিনীতো অভিনয়ে আগের চেয়ে অনেক ম্যাচিউরড। আগামীতেও তটিনী আরো অনেক ভালো করবে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবসময় আমাকে অনুপ্রাণিত করার জন্য।’

আরও পড়ুন

এদিকে হৈচৈ ওটিটি প্লাটফরমে প্রচারের জন্য অপূর্ব ও বিন্দু অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ। এটি নির্মাণ করেছেন সালেহ সোবহান অনিম। আগামী ঈদে এটি প্রচারে আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও আগামী ঈদে প্রচারের জন্য মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় একটি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতির পর অপূর্ব’তে মুগ্ধ দর্শক

বাথরুমে নগ্ন হয়ে গোসল করলে কি গুনাহ হবে?

শহর ধ্বংসের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র 

পুলিশ পরিচয়ে ইজিবাইক নিয়ে পালালেন ভুয়া এসআই

মাছের চিকিৎসা হাসপাতালে মৎস্য খাতের নব উদ্যোগ 

তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা