ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল

ঈদ সালামি দেওয়া কি জায়েজ?

সংগৃহিত,ঈদ সালামি দেওয়া কি জায়েজ?

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ হচ্ছে ঈদ। ঈদ অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসবগুলোকে ঈদ বলা হয়। সব মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে এই ঈদ।


ঈদের দিন শিশু-কিশোরদের বিশেষভাবে আকর্ষণ করে ঈদি বা ঈদ সালামি। বড়দের পক্ষ থেকে পাওয়া এই সালামি শিশুদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ।

ইসলামের দৃষ্টিতে ঈদ সালামি দেওয়ার এ প্রচলনে কোনো আপত্তি বা ধর্মীয় বাধা-নিষেধ নেই। বরং এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি।

এর মাধ্যমে ছোটদের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ইসলামের দৃষ্টিতে মানুষকে খুশি করা মর্যাদাপূর্ণ কাজ। তা ছাড়া ইসলামে উপহার দেওয়া-নেয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। কেননা এতে পারস্পারিক বন্ধন সুদৃঢ় হয়।

আরও পড়ুন


বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে আল্লাহর সন্তুষ্টির জন্য (কাউকে কিছু) দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই দেওয়া থেকে বিরত থাকে; আল্লাহর সন্তুষ্টির জন্যই যে ভালোবাসে আর আল্লাহর জন্যই যে ঘৃণা করে, সে তার ইমান পূর্ণ করল’। (তিরমিজি: ২৫২১)

অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পরস্পর হাদিয়া দাও, মহব্বত বৃদ্ধি পাবে’। (আল আদাবুল মুফরাদ: ৫৯৪)

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ সালামি দেওয়া কি জায়েজ?

ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ঈদের ছুটিতে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা : ফাঁকা ক্যাম্পাস

গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা, হতাহত দুই শতাধিক