গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম খোরোশ কায়ভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি মোসাদের কাছে ইরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য পাচার করেছেন। বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ইরান সেগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার শুনানির মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। মানবাধিকার কর্মীদের দাবি, এসব বিচারে অভিযুক্তরা নিজেদের নির্দোষ প্রমাণ করার পূর্ণ সুযোগ পান না।
আরও পড়ুনমানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, গত জানুয়ারিতে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের পর থেকে ইরান ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করতে পারে। এর আগে ওই বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালায় ইরান সরকার, যাতে হাজার হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আশির দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ পরবর্তী সময়ে ইরানে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সূত্র : এপি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








