মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টা ১৮মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুনবিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







