ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০১:৪৫ রাত

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত, মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার: বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

ক্ষমতায় আসার দেড় সপ্তাহের মাথায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ায় বিএনপি সরকারের সামনে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও শেষের লক্ষণ নেই, এর প্রভাব ইতিমধ্যে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পড়তে শুরু করেছে। সামনে খাদ্যসহ অন্যান্য খাতেও সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জরুরি বৈঠক ডাকছেন। এর আগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে, যা আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অর্থনৈতিক কৌশল নির্ধারণ করবে।

সরকার ইতিমধ্যে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে—স্পট মার্কেট থেকে এলএনজি কেনা, জ্বালানি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা নিশ্চিত করা এবং জ্বালানি সাশ্রয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন

তবে সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে উন্নয়ন ও সামাজিক কর্মসূচিগুলো চাপের মুখে পড়তে পারে। বাড়তি জ্বালানি ব্যয় অর্থনীতিতে চাপ তৈরি করবে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা, সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

আসিফ আকবরের নামে থানায় জিডি

২৫ মার্চের গণহত্যা: বিভীষিকাময় কালরাত্রির ইতিহাস