ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৮:৫২ রাত

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

সংগৃহিত,২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

যদিও মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।


কিন্তু রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না।

তবে কেন পালন করা হবে না- এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানানি।

আরও পড়ুন

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।

গত আওয়ামী লীগ সরকারের সময়ে কালরাতের স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়। গত বছর রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

পঞ্চগড়ে ডিপো থেকে তেল না পেয়ে অধিকাংশ পাম্প বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

রংপুরের তারাগঞ্জে সুপারি পাড়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভাতিজার পরিবার পুলিশ গিয়ে উদ্ধার

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে