ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৮:৪৪ রাত

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রাণীহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুথানীপাড়া ও পাশের জেলার শিবগঞ্জ ইউনিয়নের ঘোড়াপাখিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুথানীপাড়া গ্রামের অপর অংশের বিবাদমান স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে সালিশ চলাকালীন বাকবিতন্ডার পর অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় বিস্ফোরণে কুথানীপাড়ার মৃত আজিজের ছেলে মোজাফফর হোসেন(৭৫) নামে এক ব্যক্তি আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষ শুরু হলে খড়ের গাদায় আগুন ও বাড়ি  ভাঙচুরের মত ঘটনাও ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় পূর্ব শত্রুতার জেরের একটি ঘটনাকে কেন্দ্র করে কুথানীপাড়া ব্রিজ এলাকায় সালিশ ডাকা হয়। রাণীহাটী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রহমত আলীর নেতৃত্বে সালিশটি শুরু হবার পরপরই দু’পক্ষের বাকবিতন্ডা শুরু হয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল পর্যন্ত কেউ আটক হয় নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যান রহমত আলী দাবি করেন, গত সোমবার রাতে ৮নং ওয়ার্ডের নদী ভাঙন কবলিত এক যুবককে মারধর করে গোড়াপাখিয়ার লোকজন। ওই যুবককে রাতেই হাসপাতালে ভর্তি করে সকালে সালিশ বসানো হলে ককটেল মারা হয়।

ওই যুবকের সাথে ঘোড়াপাখিয়ার লোকজনের পূর্ব বিরোধ ছিল বলেও জানান তিনি। তবে ঘটনার সাথে নিজ পক্ষের লোকজনের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন চেয়ারম্যান। এ ব্যাপারে বক্তব্যের জন্য ঘোড়পাখিয়ার জেরমান(৪০) গ্রুপের কাউকে পাওয়া যায় নি।

রানীহাটীর ৬নং ওয়ার্ড সদস্য মফিজ উদ্দিন বিষয়টি রাজনৈতিক নয় বলে জানান। ঘোড়াপাখিয়ার ২নং ওয়ার্ড সদস্য তোসলিম উদ্দিন স্বীকার করেন, তার এলাকার লোকজন নদী ভাঙন কবলিতদের উপর হামলার সাথে জড়িত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় দু’পক্ষের মধ্যে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

রংপুরের তারাগঞ্জে সুপারি পাড়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভাতিজার পরিবার পুলিশ গিয়ে উদ্ধার

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন শতাধিক কলা কেটে ফেলার অভিযোগ

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের  প্রচারণায় ছাত্রদল নেতা জাহিদ শাকিল