ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৮:৩২ রাত

রংপুরের তারাগঞ্জে সুপারি পাড়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভাতিজার পরিবার পুলিশ গিয়ে উদ্ধার

রংপুরের তারাগঞ্জে সুপারি পাড়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভাতিজার পরিবার পুলিশ গিয়ে উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার বিকেলে উপজেলার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল চিলাপাক প্রামাণিকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

ভাতিজার পক্ষে আহতরা হলো- ভাতিজা আনোয়ারুল হক (৩৮), মা এসমোতারা বেগম (৪২), ভাই সোহেল রানা (২২), চাচাত বোন উম্মেহানি আক্তার মনি (১৫), ভাই এরশাদ হোসেন (২৪) ও হাবিবুল্লা (২৪)। অপরপক্ষে চাচা মেরাজুল ইসলাম (৫৫) ও চাচি রোকসনা বেগম (৪৯)।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাতিজা আনারুলের সাথে চাচা মেরাজুল ইসলামের দীর্ঘদিন থেকে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আনারুল ইসলামের বসতভিটায় দু’টি সুপারি গাছে কয়েক বাঁধা সুপারি ছিল। ঘটনারদিন সুপারি গাছে সুপারি দেখতে না পেয়ে আনারুলের মা এসমোতারা বেগম গালিগালাজ করতে থাকেন।

এসময় চাচা মেরাজুলের পক্ষের লোকজন এসে আনারুলের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় বাঁধা দিতে যাওয়ায় চাচাত ভাই আব্দুল এসমোতারাকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করেন। এসময় আনারুলের ছোট্ট ভাই হাবিবুল্লা ও সোহেল রানা মা কে বাঁচাতে এগিয়ে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরও জখম করা হয়। সংঘর্ষের এক পর্যায়ে আনারুলের চাচাত বোন এগিয়ে এলে তাকেও জখম করা হয়।

আরও পড়ুন

এসময় মেয়েকে জখম করায় চাচা এরশাদ আলী এগিয়ে গেলে তাকেও অন্য ভাই ভাতিজারা লাঠি দিয়ে আঘাত করে তাদের সবাইকে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

এ ঘটনায় গত রোববার রাতে চাচা ও চাচাত ভাইসহ ৮জনকে অভিযুক্ত করে তারাগঞ্জ থানায় বাদি হয়ে একটি অভিযোগ করেছেন আনারুল ইসলাম। আনারুল ইসলাম জানান, আমার জমিতে সুপারি গাছ। সুপারিগুলো কে বা কারা পেড়েছে। তাই আমার মা একটু বকাবকি করেছে। এজন্য কি জখম করতে হবে।

তারাগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার জানান, ওইদিন ৯৯৯ নম্বারে ফোন পেয়ে অবরুদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ওইদিন পরিদর্শন করা হয়। জখমপ্রাপ্তরা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগটির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে সুপারি পাড়াকে কেন্দ্র করে অবরুদ্ধ ভাতিজার পরিবার পুলিশ গিয়ে উদ্ধার

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন শতাধিক কলা কেটে ফেলার অভিযোগ

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের  প্রচারণায় ছাত্রদল নেতা জাহিদ শাকিল 

মেলায় যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে ১শ’ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২