ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০১:১২ রাত

আসিফ আকবরের নামে থানায় জিডি

ছবি: সংগৃহীত, আসিফ আকবরের নামে থানায় জিডি

সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. সালাহউদ্দিন ভূঞা নামে এক ব্যবসায়ী।

আসিফ আকবর গত বছরের অক্টোবরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে তিনি বেশ তৎপর। সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

তবে জিডির বিস্তারিত বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রমনা থানা পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ আকবরের নামে থানায় জিডি

২৫ মার্চের গণহত্যা: বিভীষিকাময় কালরাত্রির ইতিহাস

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন

ঈদের পরে প্রথম কার্যদিবস : টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : ডা. শফিকুর রহমান