ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০১:৩৭ রাত

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত, মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কমধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে সেখানে আরও প্রায় ৩ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া খবরে জানা গেছে, খুব শিগগিরই ৮২তম এয়ারবোর্ন ডিভিশন–এর প্রায় ৩ হাজার সদস্যকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশে সই করা হতে পারে।

এটি মূলত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক শক্তি জোরদারের অংশ। এর আগে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন সেনা ও তিনটি যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনার কথা জানা গিয়েছিল। তার সঙ্গে নতুন করে এই অতিরিক্ত সেনা যোগ হচ্ছে।

আরও পড়ুন

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় নৌবাহিনী মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে হোয়াইট হাউস প্রেসিডেন্টের হাতে আরও সামরিক বিকল্প তুলে দিতে চায়।

বিশেষ করে প্রয়োজন হলে স্থলবাহিনী ব্যবহার করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করাই এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা, সেই কৃষককে রেলওয়ের সংবর্ধনা

আসিফ আকবরের নামে থানায় জিডি

২৫ মার্চের গণহত্যা: বিভীষিকাময় কালরাত্রির ইতিহাস

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ