ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক হামলায় সাবেক আধাসামরিক জোট হাশেদ আল-শাবির-এর একজন কমান্ডার এবং আরও ১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হতাহতের নতুন সংখ্যা তুলে ধরা হয় এবং এই হত্যাকান্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়েছিল। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ। তবে এতে ইরানপন্থী কিছু গোষ্ঠীও রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








