ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের, জরুরি বৈঠকের ডাক নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবরে জোটসঙ্গীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এই বৈঠকের আহ্বান তিনি জানান বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবর সামনে আসার পর এই নেতানিয়াহুর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। একই সময়ে যুদ্ধের উত্তেজনাও অব্যাহত রয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার খবরে বলা হয়েছে, এক ঘণ্টার মধ্যে বৈঠক আয়োজনের নির্দেশ দেন নেতানিয়াহু। তবে এতে অংশগ্রহণকারীদের কাছে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগের সঙ্গে এই বৈঠকের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার এক রেকর্ড করা বক্তব্যে নেতানিয়াহু জানান, তিনি সেদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করেন-ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ আছে, যা ‘আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে’ সহায়ক হতে পারে।
আরও পড়ুনগত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে করে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এ পর্যন্ত এই হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন। জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





-69c0e87d3bdcf_medium_1774268109.jpg)


