ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০১:৫১ দুপুর

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, ছবি: প্রতিকী।

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা গুরুদাসপুর উপজেলার চাঁচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম মোল্লা মোটরসাইকেলযোগে বগুড়া থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথে সিংড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

জুলাইযোদ্ধাদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি দিবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে ফ্রান্সের কোচ হয়েই ফিরছেন জিদান

মধ্যপ্রাচ্য সরে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

নাটোরের লালপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ার সান্তাহারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা