বগুড়ার সান্তাহারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে রিমু বেগম (১৯) নামের এক নারীকে শয়ন ঘরে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মজিবর রহমান সাদ্দামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) বিকেলে সান্তাহার মায়া বিড়িকারখানার শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমু বেগম সান্তাহার সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে ওইদিন রাতে আদমদীঘি থানায় নিহতের স্বামী সান্তাহার পশ্চিম লকু কলোনির সামছুল আলমের ছেলে মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেনকে (৪৮) আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে ও স্থানীয়রা জানান, মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন চারমাস আগে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করে সান্তাহার মায়া বিড়ি কারখানার পাশে শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন গত সোমবার দুপুরে ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রী শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘরের মধ্যে স্বামী সাদ্দাম হোসেন ও স্ত্রী রিমুর মধ্যে ঝগড়া হয়। রিমুর মা বিষয়টি জানতে চাইলে সাদ্দাম ঘরের দরাজ বন্ধ করে কৌশলে পালিয়ে যায়। রিমুর মায়ের সন্দেহ হলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রিমুর নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর লাশ উদ্ধার ও পাশে থাকা একটি রশি জব্দ করে।
নিহতের মা রেখা বেগম জানান, তার মেয়েকে জামাই মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ঘরের ভিতর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে।
আরও পড়ুন
মন্তব্য করুন




_medium_1774280218.jpg)
_medium_1774278726.jpg)
_medium_1774277852.jpg)


_medium_1774284684.jpg)