ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৮:৫৭ রাত

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই বাড়ির মাহফুজ ও লেদা মিয়াসহ কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত তাজুল উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, জমি নিয়ে তাজুল ও মাহফুজদের সঙ্গে বিরোধ চলে আসছে। ঘটনার সময় বিরোধীয় জমিতে ঘর নির্মাণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুলদের ওপর মাহফুজরা হামলা চালায়। এতে তাজুল আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মো. মামুন বলেন, আমাদের সঙ্গে মাহফুজদের জমির বিরোধ চলে আসছে। এনিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলাও রয়েছে। কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বাবাসহ আমি বাধা দিতে গেলে মাহফুজসহ লোকজন হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার বাবা মারা গেছেন। 

আরও পড়ুন

এ ঘটনায় চেষ্টা করেও অভিযুক্ত মাহফুজ, সানু ও লেদা মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর তারা আত্মগোপনে রয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক সংলাপে অংশ নিতে জাপান গেলেন ড. ইউনূস

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর