ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত এই পবিত্র প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬শে মার্চের মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরই রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দিবসের প্রস্তুতি হিসেবে কয়েকদিন দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয়।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় এই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ থাকবে।

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে নির্ধারিত এই সময়ের মধ্যে দর্শনার্থীদের স্মৃতিসৌধ এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে ২৬শে মার্চ সকালেই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ

ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা 

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান