ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মার্চ, ২০২৬, ১০:২৫ দুপুর

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

জামালপুরে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ নদীতে পড়ে গেছেন। এ ঘটনায় তিন শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

গতকাল শনিবার (২১ মার্চ) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের