ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ১০:১১ রাত

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে মাহমুদা বেগম (৩৫) নামে এক বড় বোন খুন হওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার আকানগর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মাহমুদা ওই গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের মেয়ে এবং প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছোট ভাই আক্তার হোসেন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে উগ্র ও আক্রমণাত্মক আচরণ করত। সম্প্রতি একটি মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরে আক্তার। বাড়ি ফেরার পর থেকেই সে নেশার টাকার জন্য বড় বোন মাহমুদা বেগমসহ পরিবারের অন্য সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। 

স্বজনরা জানান, গত শুক্রবারও টাকার জন্য আক্তার তার মা ও বড় বোন মাহমুদাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা মাহমুদার ঘরে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের অভিযোগ, টাকা না পেয়ে আক্তারই তার বোনকে শ্বাসরোধ বা অন্য কোনও উপায়ে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আক্তার হোসেনকে নেশা করতে টাকা না দেয়ায় সে তার বড় বোনকে হত্যা করেছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

দর্শনার্থীদের উপস্থিতিতে সরব জাতীয় চিড়িয়াখানা