ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৯:৫৬ রাত

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরতে বের হয় শাহাদাত। ৩টার দিকে কুতুবপুর সীমানা নামক স্থানে তাকে বহনকারী ভ্যানটিকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। 

আরও পড়ুন

স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

দর্শনার্থীদের উপস্থিতিতে সরব জাতীয় চিড়িয়াখানা

দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৬০

সিরাজগঞ্জে বোনাসের কথা বলে যুবককে গলা কেটে হত্যা

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে :জাকিয়া বারী মম

কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান ঠিক করা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩