ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৪:৩৪ দুপুর

শেরপুর-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ রোববার (১৫ মার্চ) দুপুরে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের মাঝে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানের মাঝে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে এ নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্রপ্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিং বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। ওইসময় তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহবান জানান। একইসঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সহযোগিতা কামনা করেন। ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাতিল হয়। পরে আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচনের ভোট গ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ছাগলনাইয়ায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পশ্চিম তীরে দুই শিশুসহ একই পরিবারের চার ফিলিস্তিনিকে হত্যা

রায়পুরায় নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

ঈদ উপলক্ষে পাঁচ কয়েদির সাজা মওকুফ করল সরকার

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশ্বকাপ প্লে—অফ খেলবে ইরাক