ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৩:৩৬ দুপুর

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহেল রানা (৩৪)।

গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঝায়াইল এলাকার তোরাব আলীর ছেলে।

আজ রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দীপু হত্যা মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় শনিবার রাত প্রায় ৮টার দিকে জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় মারধরে অংশ নেন। তিনি কারখানার কর্মীদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি উসকে দেন এবং মরদেহের ওপর নির্যাতন চালাতে উপস্থিত জনতাকে উৎসাহিত করেন বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে দুই শিশুসহ একই পরিবারের চার ফিলিস্তিনিকে হত্যা

রায়পুরায় নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ

ঈদ উপলক্ষে পাঁচ কয়েদির সাজা মওকুফ করল সরকার

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশ্বকাপ প্লে—অফ খেলবে ইরাক

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ত্যাগের নির্দেশ

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি