ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৪:১৪ দুপুর

পশ্চিম তীরে দুই শিশুসহ একই পরিবারের চার ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিম তীরে দুই শিশুসহ একই পরিবারের চার ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১৫ মার্চ) দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে মা—বাবা ও দুই শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাড়িতে করে যাওয়ার সময় পশ্চিম তীরের তাম্মুন গ্রামে ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দখলদার বাহিনী। এসময় ৩৫ বছর বয়সি মা, ৩৭ বছল বয়সি বাবা ও তাদের ৫ ও ৭ বছরের দুই শিশু নিহত হন। রয়টার্স বলছে, তাদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়। এ ঘটনায় দম্পতির আরও দুই সন্তান আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার রাতে দিকে ইসরাইলি সেটেলারদের হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ও চিকিৎসকদের অভিযোগ, ইরান যুদ্ধ ঘিরে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের সুযোগ নিয়ে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা বাড়িয়েছে। এসময় সামরিক চেকপোস্ট ও সড়ক অবরোধের কারণে আহতদের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স পেঁৗছানোও কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গিয়েছেন

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

মির্জা ফখরুলের প্রতি লেবার পার্টি চেয়ারম্যানের খোলাচিঠি

রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় শনাক্ত

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি