ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৩:৫০ দুপুর

বগুড়ার শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নির্মাণাধীণ তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হক (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

স্বজনরা জানান, অস্বচ্ছল পরিবারের সন্তান নাজমুল স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত। লেখাপড়ার ফাঁকে সে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আজ রোববার সকালে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন নাজমুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশতঃ ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১৯মিনিটে তার মৃত্যু হয়।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে শাজাহানপুর থানার এসআই আবু জাররা জানান,  নাজমুলের মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে তিনতলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

পরিশুদ্ধতায় সাম্যের অনন্য দৃষ্টান্ত ঈদুল ফিতর

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

ঈদ উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

পটুয়াখালী কলাপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার