প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় : শিক্ষামন্ত্রী
প্রাইমারি স্কুলে লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার (১৫ মার্চ) সকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা—৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা পরিবর্তন করব কিনা? নাকি এই যে অ্যাডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নেব?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সংসদ সদস্য যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন। আমরা আশা করি মহান সংসদে এই বিষয়গুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। মূলত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান দুইটি রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্রসংখ্যা এতটা কম্পিটিটিভ নয়। সে কারণে সেখানে ভর্তির সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল। যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসংত।
আরও পড়ুনতিনি বলেন, আগামী বছরে এই শিক্ষাব্যবস্থায় ভর্তি সিস্টেম কীভাবে করা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে বিভিন্ন রকম সেমিনার করে সংসদ সদস্য সবার অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে, আগামী ২০২৭ এ জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







