ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৩:২৬ দুপুর

পটুয়াখালী কলাপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী কলাপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৫ মার্চ) সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামের এক দোকানে ওই যু্বক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এসময় ওই দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী জাল নোট চক্রের মূল হোতা মেহেদী হাসান (২৮) পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ সদস্য মাঠে তৎপর রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী কলাপাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

একদিনে সহস্রাধিক সেনা হারাল ইউক্রেন

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ঈদের কেনাকাটা করতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেফতার ২০

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ