ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০২:০৯ দুপুর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত : ট্রাম্প

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের দশম দিনে এসে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তাদের পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিতো ইরান। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ আলোচনা করে নেয়া হবে। দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে। তিনি বলেন, ‘আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত... কিছুটা হলেও’। ট্রাম্প জানান, এই বিষয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয়ই বিবেচনায় নেয়া হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরানের শাসনব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিতো। তার ভাষায়, ‘ইরান ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল...আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি, যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।’

আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়’। এর আগে রোববার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিই দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। খবর : দ্য টেলিগ্রাফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত : ট্রাম্প

ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

বুধবার সরকারি দলের সংসদীয় সভা 

ছাত্রলীগ ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে পাঁচদফা মারধরের অভিযোগ ঢাবি ছাত্রশক্তির বিরুদ্ধে

সাড়ে ১২ কেজি এলপিজি’র দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ইনকিলাব মঞ্চ ঢাবি শাখার কমিটি ঘোষণা