ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৪:৩৬ দুপুর

ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের পরমাণু ভাণ্ডার জব্দে কমান্ডো পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা। এই হামলা রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়ালো। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। 

এরমধ্যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। রিপোর্ট, ইসরায়েল ও মার্কিন সরকার ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) পাঠানোর বিষয়ে আলোচনা করছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই অভিযানে শুধু মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে-সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এই মিশনটি সম্ভবত হামলার ‘পরবর্তী ধাপে’ বাস্তবায়িত হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিষয়ে নিশ্চিত হলেই কমান্ডো অভিযান চালাতে পারে।

আরও পড়ুন

বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি (৮৮২ পাউন্ড) ইউরেনিয়ামের মজুত রয়েছে। তবে এই বিশাল মজুদের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ