ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০১:৪৭ দুপুর

সাড়ে ১২ কেজি এলপিজি’র দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সাড়ে ১২ কেজি এলপিজি’র দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, ছবি: সংগৃহীত।

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করা হয়েছে। বেসরকারি এলপিজি’র তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে-এমন কারণ দেখিয়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করেছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দেয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১২ কেজি এলপিজি’র দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ইনকিলাব মঞ্চ ঢাবি শাখার কমিটি ঘোষণা

নৌ-পুলিশ প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বগুড়ার ধুনটে লক্ষ্মী মন্দিরে আগুন দিয়ে পোড়ানোচেষ্টার অভিযোগ

হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

প্রেস ব্রিফিংয়ে ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের নিয়ে যা জানালেন আইজিপি